বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ ডিসেম্বর ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল চেন্নাই

স্পোর্টস ডেস্ক | আইপিএলে আবারও দল পেলেন মোস্তাফিজুর রহমান। এবার নিলাম বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।

আজ দুবাইয়ে বসেছে ২০২৪ আইপিএলের নিলাম। যেখানে নিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই দল পেলেন মোস্তাফিজ। নিলামে একমাত্র চেন্নাই বিড করে ‘কাটার মাস্টার’র জন্য। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে মোস্তাফিজ এবার খেলবেন মহেন্দ্র সিং ধোনির দলের জার্সিতে।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে চূড়ান্ত প্লেয়ার্স ড্রাফটে মোস্তাফিজের পাশাপাশি তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নামও ছিল। তবে নিলামের আগেই তাসকিন ও শরিফুলের নাম সরিয়ে নিয়েছে বিসিবি। বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানানো হয়। তবে বিশেষ বিবেচনায় থাকে মোস্তাফিজের নাম।

তবে বিসিবি জানিয়েছে, আগামী ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন মোস্তাফিজ। এরপর তাকে ফিরতে হবে জাতীয় দলে। নিলামে তার ভিত্তিমূল্য ছিল, ২ কোটি রুপি। যা সর্বোচ্চ ক্যাটাগরি। গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার। তবে এবার তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। তাই দল পেতে নিলামে নাম লেখাতে হয় মোস্তাফিজকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!