বাংলাদেশ, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৬ মার্চ ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দিন দুপুরে ঘরের দরজা ভেঙে দুঃসাহসিক চুরি

এসএম হাবিবুল হাসান: সাতক্ষীরায় দিনে দুপুরে ঘরের দরজা ভেঙে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এসময় নগদ এক লাখ টাকা, সাড়ে ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা।

সোমবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে সাতক্ষীরা শহরের রেজিস্ট্রি অফিস এলাকার অ্যাড. আজাদ হোসেন বেলালের বাড়ির নিচতলায় এই চুরির ঘটনা ঘটে।

গৃহকর্তা ও চেরিশ ফিড কোম্পানির মার্কেটিং ম্যানেজার মো. আতাউর রহমান জানান, সোমবার সকালে তিনি কোম্পানির কাজে যশোরের উদ্দেশ্যে রওনা হন। এসময় তার স্ত্রী বাচ্চাকে নিয়ে স্কুলে ছিলেন। বাসায় ফিরে দেখেন দরজা ভেঙে চুরি হয়ে গেছে। স্ত্রীর ফোন পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে আসেন।

তিনি আরো জানান, চোরেরা বাসার প্রধান দরজার ছিটকানি, সোয়ার ঘরে থাকা দুটি আলমারি ও শোকেস ভেঙে নগদ এক লাখ টাকা ও নেকলেস, গলার চেইন, হাতের বালা, কানের দুলসহ সাড়ে ৬ ভরির ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

বাড়ির মালিক ও জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল বলেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আমি বসবাস করি। যার একপাশে জেলা প্রশাসকের বাসভবন, জেলা ও দায়রা জজের বাসভবন, এনএসআই অফিস, অপরদিকে পুলিশ সুপারের কার্যালয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়। এতো গুরুত্বপূর্ণ এলাকা সত্ত্বেও কিভাবে দিনে দুপুরে আমার বাড়ির ভাড়াটিয়ার ঘরের দরজা ভেঙে চুরি সংঘটিত হলো সেটা ভাববার বিষয়। আমরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে বসবাস করছি।

সাতক্ষীরার কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

পাইকগাছায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলন আরও গতিশীল করে তোলার আহবান

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার আব্দুল হালিম

বি.ডি.এফ প্রেসক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডেউয়া’র পুষ্টিগুণ জানলে অবাক হবেন ‎তারিক ইসলাম

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

নিউজিল‍্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

১০

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি

১১

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

১২

উরুগুয়ের হারে নকআউট নিশ্চিত ইংল্যান্ডের

১৩

গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন, উরুগুয়ের বিদায়

১৪

৩ দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

১৫

যুক্তরাষ্ট্র-ইরান ফের পাল্টাপাল্টি হামলা

১৬

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

১৭

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে!

১৮

চীনে ১০৯ তলা ভবনে আছড়ে পড়ল বিমান

১৯

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

২০
error: Content is protected !!