বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ মে ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ইউএনওর ওপর স্থানীয়দের হামলা, গাড়ি ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরের দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

উপজেলা পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ নিয়ে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয়রা বিরোধিতা করে আসছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগ দেন মধুখালী ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরী। এ সময় স্থানীয়রা ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাধা দেন এবং একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ইউএনও’র ওপর হামলা করে। এতে তিনি আহত হন। সরকারি গাড়িটিও ভাঙচুর করে স্থানীয়রা।

ডুমাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান তপন বলেন, আমি একটি সালিশি বৈঠকে ছিলাম। ইউএনও স্যারের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। ততক্ষণে স্থানীয়রা তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন। গাড়িটি ভাঙচুর করা হয়েছে। হামলায় পুরুষের থেকে নারীদের উপস্থিত বেশি ছিল। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম পরিচয় জানাতে পারিনি।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ইউএনও আশিকুর রহমান চৌধুরীকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে পাঠানো হয়েছে। আশ্রয়ণের জমি-ঘর নিয়ে স্থানীয়রা তার ওপর এ হামলা বলে জেনেছি।

এ ব্যাপারে মধুখালী ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, ওই এলাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজের উদ্বোধন ছিল। স্থানীয়রা আমার ওপর হামলা করে। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে ওখানে যারা উপস্থিত ছিলেন তারা তাদের চিনবে। প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে যাচ্ছি।

এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বাংলানিউজকে বলেন, ইউএনও’র ওপর হামলার ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০