ডেস্ক রিপোর্ট: হরতাল-অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখা।
বৃহস্পতিবার সামেক শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আজমল হোসেনের নেতৃত্বে বিক্ষােভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মিছিল পরবর্তী সমাবেশে মোঃ আজমল হোসেন বলেন, বিএনপি-জামায়াতের অবৈধ হরতাল-অবরোধ সচেতন নাগরিক এবং বাংলার ছাত্র সমাজ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। একই সাথে তাদের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রসমাজকে সাথে নিয়ে রুখে দিয়েছে।
মন্তব্য করুন