<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাত্র ৩ লাখ টাকার জন্য হচ্ছে না শিশু আসমার অপারেশন

ডেস্ক রিপোর্ট: হৃদযন্ত্রে ছিদ্র নিয়েই জন্মগ্রহণ করেছিল আসমা খাতুন (৬)। সম্প্রতি শারীরিক অবস্থার বেশ অবনতি হওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হন তার পিতা-মাতা।

আসমার চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কে এম এনায়েতের পরামর্শ, দ্রুততম সময়ে, সম্ভব হলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে অপারেশন করতে হবে আসমার। এজন্য খরচ হবে প্রায় তিন লাখ টাকা।

শুধু হৃদরোগই নয়, হার্নিয়ায়ও আক্রান্ত আসমা। এই দুই রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে আসমা।

কিন্তু আর্থিক সংকটে মেয়ে আসমার চিকিৎসা করাতে পারছেন না সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া গ্রামের মো. আসাদুল্লাহ আল গালিব।

পারিবারিক সূত্র জানায়, বছরখানেক আগে জীবিকার আশায় সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন আসাদুল্লাহ আল গালিব। সেখানে কাজ করার সময় এক দুর্ঘটনায় কোমরে আঘাতপ্রাপ্ত হন তিনি। এরপর বিদেশ থেকে বাড়ি ফিরে চিকিৎসা নিলেও ভারী কাজ করা নিষেধ ছিল তার। কিন্তু দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে ইটভাঙ্গা মেশিনে কাজ করে কোনরকম দিন পার করছেন তিনি। এরই মধ্যে বড় মেয়েটির চিকিৎসা করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তিনি।

কথাপ্রসঙ্গে আসমার পিতা আসাদুল্লাহ আল গালিব বলেন, টাকার অভাবে মেয়ের চিকিৎসা করাতে না পেরে নিজেকে খুব অসহায় লাগছে। সরকারি হাসপাতালে কিছুটা কম খরচে এই অপারেশন করা গেলেও সেটি সময় সাপেক্ষ।

তিনি আরও বলেন, ডাক্তার সময় দিয়েছেন মাত্র ১০ থেকে ১৫ দিন। এর মধ্যে অপারেশন না করা গেলে আসমার অবস্থা আরও খারাপের দিকে চলে যাবে। এমন বিপদের সময়ে মানবিক সাহায্য ছাড়া আর কোন পথ নেই আমার।

আসমার মা হালিমা খাতুন জানান, গত কয়েক মাসে আসমার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে। ওজন কমে এখন মাত্র ১০ কেজি হয়ে গিয়েছে। ডাক্তার তো যত দ্রুত পারি অপারেশন করাতে বলেছে। কিন্তু টাকার কারণে সেই সাধ্য আমাদের হচ্ছে না। ভিটেমাটি ছাড়া আমাদের আর কোন সম্পদ নেই যে, তাই বিক্রি করে মেয়ের চিকিৎসা করবো।

তিনি আরও বলেন, মেয়ের বাপের জন্যেও প্রতিনিয়ত ওষুধ কিনতে হয়। যা আয়-রোজগার হয় তাতে খেয়ে পরে কোনরকমে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এখন এত বড় চিকিৎসার খরচ কিভাবে করবো, সেই চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। যারা সামর্থ্যবান তারা যদি চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়াতো তাহলে আমার আসমা সুস্থ হয়ে অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পেত।

আসমার পরিবার তার চিকিৎসার জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আহবান জানিয়েছেন। তাকে সহযোগিতার জন্য ০১৭৮৯ ৭২৫৩৮৩ (আসমার বাবা) নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

রোনালদোকে টপকে ‘ফুটবলের ক্ষুদে সম্রাট’ এখন ইয়ামাল

গুলশানের সেই প্রেমিকাকে আজও ভুলতে পারেননি শাকিব

ফ্রিতে অনলাইনে দেখা যাচ্ছে থালাপতির শেষ সিনেমা

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

১০

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

১১

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

১২

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

১৩

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

১৪

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১৫

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১৬

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১৭

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৮

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

১৯

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

২০
error: Content is protected !!