বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গোয়ালডাঙ্গা বাজার রক্ষা বাঁধে ফের ভাঙন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন বেড়িবাঁধে ফের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। খবর পেয়ে রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল সালাম, বড়দল ইউপি প্রশাসক আকতার ফারুক বিল্লাল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, গোয়ালডাংগা বাজার কমিটির সভাপতি মহির উদ্দিন ফকির, ইউপি সদস্য জুলফিকার ভুট্টসহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে গোয়ালডাঙ্গা বেড়িবাঁধে প্রথম ভাঙন দেখা দেয়। পরে আস্তে আস্তে প্রায় ৬০০ মিটার বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড প্রাথমিকভাবে ২০২৫ সালের ৭ এপ্রিল বাজার রক্ষা বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়। এরপর কিছুদিন কাজ বন্ধ থাকার পর সরকারি বরাদ্দ অনুযায়ী পুনরায় আবার কাজ শুরু হয় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে।

তবে, ভাঙনরোধে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং এর কাজ করার কথা থাকলেও সেটা করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এছাড়া কাজের ধীরগতির কারণে বাজারের নির্মাণাধীন চান্নি এবং বাজারের পাইলিং ভেঙে নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০