বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম যশোর সফর।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে রওনা হয়ে তিনি যশোর পৌঁছান।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর এই সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিশাল জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

সফরসূচি অনুযায়ী, এদিন সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর পৌঁছানোর পর তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের উদ্দেশ্যে রওনা হন।

খাল উদ্বোধন শেষে একই স্থানে আয়োজিত এক পথসভা ও সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
শার্শার কর্মসূচি শেষে যশোর সার্কিট হাউসে ফিরে স্বল্প বিরতি নেবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সবশেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

দিনের ব্যস্ত কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতেই রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!