বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

 

ডেস্ক রিপোর্ট: ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়, এটি তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।

সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে একযোগে আটটি ইভেন্টে আগামী ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে। এই কর্মসূচির আওতায় তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে দক্ষতা উন্নয়ন করা হবে। এতে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য আরও বেশি মানসম্মত খেলোয়াড় তৈরি হবে।

তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়, এটি তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজনটি সফল করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ইতোমধ্যে জেলায় অনলাইনের মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আশাশুনি উপজেলায় ২৫৬ জন, সাতক্ষীরা পৌরসভায় ২২৬ জন, কলারোয়া উপজেলায় ২০২ জন, তালা উপজেলায় ১৪৬ জন, দেবহাটা উপজেলায় ১২৫ জন, শ্যামনগর উপজেলায় ১২০ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১০৬ জন নিবন্ধন করেছেন। সব মিলিয়ে নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৫ জনে। শেষ দিনে এ সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাজেক্রীস সদস্য সচিব তৈয়ব হাসান বাবু, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ২ মে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। #

২৭.৪.২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের নান্টু ৩০ হাজার পিস ইয়াবাসহ ফরিদপুরে আটক

সাতক্ষীরায় মুখমণ্ডল ও মাথা থেতলে নারীকে হত্যা!

যুদ্ধ বন্ধে ৩ স্তরের নতুন প্রস্তাব দিলো ইরান

তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোয়ালডাঙ্গা বাজার রক্ষা বাঁধে ফের ভাঙন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ৩ দিন যাতায়াত বন্ধ

মাত্র ৩ লাখ টাকার জন্য হচ্ছে না শিশু আসমার অপারেশন

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

১০

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

১১

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

১২

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

১৩

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

১৪

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

১৫

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

১৬

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

১৭

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১৮

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১৯

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705