বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ জুলাই ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাকরির আবেদনে সত্যায়ন প্রক্রিয়া দ্রুতই উঠে যাচ্ছে: প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরির আবেদনে ছবি এবং অন্যান্য সনদের অনুলিপিতে গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়নের যে দীর্ঘ দিনের রেওয়াজ তা ডিজিটালাইজেশনের আওতায় দ্রুতই উঠে যাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

রোববার (৩০ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমে কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ-সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।

চাকরিপ্রার্থীদের অভিযোগ- সত্যায়িত করতে গিয়ে কর্মকর্তারা বিরক্তি প্রকাশ করেন। এতে তারা দুর্ভোগে পড়ে নিজেই সিল মেরে সত্যায়িত করেন। আধুনিক যুগে যে কেউ চাইলেই পাবলিক পরীক্ষার রোল নাম্বার বা অন্য তথ্য দিয়ে ফলাফল জেনে নিতে পারেন।

এসব তথ্য দিয়ে সত্যায়ন প্রক্রিয়া থাকা যৌক্তিক থাকা মনে করেন কিনা, প্রশ্ন করেন এক সাংবাদিক।

জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এটা আমারও কথা। আমরা ছাত্রজীবনেও দেখেছি। একটা সিল দিয়ে মেরে দিলে তো হলো! কিন্তু আমারটা অর্জিনালি আছে।

ফরহাদ হোসেন বলেন, ডিজিটালাইজেশনের যুগে আপনারা নিশ্চয়ই দেখছেন আমরা পরিবর্তনগুলো করছি। আমাদের বিগ ডাটা, ভোটার আইডিতে এগুলো সব থেকে যাবে। আপনার ভোটার আইডি কার্ড দেন, সেখানে কিন্তু আপনার সার্টিফিকেটগুলো, কোথায় কোথায় লেখাপড়া করেছেন, সব চলে আসবে। আপনি চাইলে অনেক ডাটা দেখে নিতে পারছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন এটা করব, তখন কোনো মানুষের একটা কোড নাম্বার থাকবে। সেই কোডটা দিলে কিন্তু অর্জিনাল কিনা আপনি দেখে নিতে পারছেন। সেক্ষেত্রে আমার মনে হয় এটা (সত্যায়ন) অল্প দিনের মধ্যেই হবে। ডিজিটাল বেজড, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেখানে আমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্টস বা সরকার ব্যবস্থা। সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি আছে এগুলো আমাদের মাথার মধ্যে আছে। আপনারা কিছু দিন দেখবেন এগুলো সবই ডিজিটালাইজড হয়ে যাবে এবং এটার কোনো প্রয়োজন হবে না।

তিনি বলেন, ‘আমি কথা দিচ্ছি, আমরা যত দ্রুত পারি এটার বিষয়ে কাজ করে সহজিকরণ করে দেব, যাতে কারো ভোগান্তি না থাকে। ’

বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হক সংলাপ সঞ্চালনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

রাঙামাটিতে পিকআপভ্যান উল্টে নিহত ৪

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

১১

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

১২

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

১৩

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১৫

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১৬

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

১৭

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১৮

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

১৯

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

২০
error: Content is protected !!