বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ আগস্ট ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এইচএসসির আইসিটি বিষয়ের মানবণ্টন জানালো আন্তঃশিক্ষা বোর্ড

ডেস্ক রিপোর্ট: এইচএসসি পরীক্ষা-২০২৩ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরিবর্তিত মানবণ্টনের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

মঙ্গলবার (০৮ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত মানবণ্টন প্রকাশ করা হয়।

বিদ্যমান নম্বরবণ্টনে দেখা যায়, সৃজনশীল (তত্ত্বীয়) অংশে ৮টি প্রশ্নের মধ্যে ৫টি প্রশ্নের উত্তর দিতে হতো। সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। পূর্ণমান প্রতিটিতে ১০ নম্বর করে মোট ৫০। পরিবর্তিত নম্বর বণ্টনে ২ ঘণ্টায় ৮টি প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে এবং পূর্ণ মান প্রতিটিতে ১০ করে মোট ৩০ নম্বর।

বিদ্যমান নম্বরবণ্টনে বহু নির্বাচনী অংশে ২৫ মিনিটে ২৫টি প্রশ্নের মধ্যে ২৫টির উত্তর দিতে হতো এবং প্রতিটিতে ১ নম্বর করে মোট নম্বর ২৫। পরিবর্ততিত নম্বর বণ্টনে ২৫টির মধ্যে ২০টির উত্তর দিতে হবে, এতে সময় ২৫ মিনিট এবং পূর্ণমান ২০ নম্বর।

আর ব্যবহারিক অংশে আগের মতো ২৫ নম্বর বহাল রয়েছে।

আগে তত্ত্বীয় অংশে ৫০ নম্বর, বহুনির্বাচনী অংশে ২৫ নম্বর এবং ব্যবহারিকে ২৫ নম্বর মিলে মোট ১০০ নম্বর ছিল। পরিবর্তিত অবস্থায় তত্ত্বীয় অংশে ৩০ নম্বর, বহুনির্বাচনী অংশে ২০ নম্বর এবং ব্যবহারিকে ২৫ নম্বর মিলে মোট ৭৫ নম্বরের পরীক্ষা হবে।

আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার জন্য ইতোমধ্যে সূচি প্রকাশ করা হয়েছে। আইসিটি বিষয় ‘কঠিন’ ও পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়ার ঘোষণায় পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন একদল শিক্ষার্থী।

তাদের দাবির মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা ও জাতীয় মনিটরিং কমিটির সভায় দুপুরে আইসিটির নম্বর কমানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০