বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ আগস্ট ২০২৩, ১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জাতীয় শোক দিবস পালন

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

এ উপলক্ষে মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।

সকাল ৯টায় স্থানীয় সংসদ সদস্য স ম জগলুল হায়দার, উপেজলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেনসহ শ্যামনগর থানা পুলিশ, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শ্যামনগর উপজেলা পরিষদ মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদের হল রুমে অসমাপ্ত মহাকাব্য শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শ্যামনগর উপজেল নির্বাহী অফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, শ্যামনগর থানার পরিদর্শক হাফিজুর রহমান, শ্যামনগর প্রেসক্লাব সভাপতি আকবর কবীর প্রমুখ।

এদিকে, শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের পক্ষে থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং রান্না করা খাবার বিতরণসহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

১০

কেইন তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না: পরীমণি

১১

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

১২

সাতক্ষীরায় জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস, একজনের জরিমানা

১৩

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

১৪

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

১৫

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

১৬

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

১৭

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

১৮

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

১৯

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

২০
error: Content is protected !!