বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ নভেম্বর ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবী চাই

আলী আজীম, মোংলা (বাগেরহাট): জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডর উপকূলে আঘাত হানে। লন্ডভন্ড হয়ে যায় উপকূলের ঘরবাড়ি। বেসরকারি হিসেবে ছয় হাজার মানুষের প্রাণহানি ঘটে। বিপর্যস্ত হয় সুন্দরবন। দুমড়ে-মুচড়ে পড়ে সুন্দরবনের গাছপালা। পানিতে ভাসতে থাকে বাঘ-হরিণসহ বন্যপ্রাণীর মরদেহ। তাই জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবী চাই।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় মোংলার চিলা পশুর নদীর পাড়ে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডর স্মরণে আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ নূর আলম শেখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাপা নেতা নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, আব্দুর রশিদ হাওালাদার, মারিয়া মাঝি, ক্রিস্টিনা আদিত্য প্রমুখ। বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তথাকথিত উন্নত বিশ্বের কাছে আমরা ঋণ চাইনা, ক্ষতিপূরণ চাই। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই।

অন্যদিকে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডর স্মরণে বুধবার সকাল ১০টায় মোংলার দক্ষিণ কাইনমারিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ব্লু প্লানেট ইনিশিয়েটিভ (বিপিআই) এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সংগঠক জলবায়ুযোদ্ধা কমলা সরকার। উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সদস্য পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।

উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সংগঠক পরিবেশ যোদ্ধা হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার তন্বী মন্ডল, জেলে সমিতির নেতা মোঃ নূর ইসলাম, প্রদীপ সরকার প্রমুখ।

উঠান বৈঠকে বক্তারা উপকূলজুড়ে পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

বক্তারা উপকূলের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০