বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ আগস্ট ২০২৩, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে নিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা উদ্বিগ্ন: ফখরুল

ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর বনানীতে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ দাবি জানান।

ফখরুল বলেন, খালেদা জিয়াকে নিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা খুব উদ্বিগ্ন। তাঁরা মনে করছেন, অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না গেলে শেষ পর্যন্ত দেশে পুরোপুরি চিকিৎসা হবে কি না তা নিশ্চিত নয়। এ অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে বারবার বলে যাচ্ছেন চিকিৎসকেরা।

ফখরুল আরও বলেন, ‘গতকালও (শুক্রবার) তাঁদের (চিকিৎসকেরা) সঙ্গে আলাপকালে তাঁরা এই কথাই বলেছেন যে তাঁকে (খালেদা জিয়া) বিদেশে পাঠানো খুবই দরকার। একই সঙ্গে দেশবাসীকে এবং যাঁরা দায়িত্বে আছেন তাঁদের আমি পরিষ্কার করে বলতে চাই যে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন এবং তাঁর সুচিকিৎসার জন্য তাঁকে বাইরে যাওয়ার ব্যবস্থা করুন।’

বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র মুক্তির জন্য যে আন্দোলন শুরু হয়েছে এক দফা দাবির, সেই দাবি আদায় করে জনগণ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করবে এবং তাঁর মুক্তির ব্যবস্থা করবে।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে তাঁর। সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এর আগে গতকাল শুক্রবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনকে দেখতে যান মির্জা ফখরুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০