বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১২ আগস্ট ২০২৩, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুব দিবসে এমএসএফ’র আলোচনা: যুব সমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে

যুব সমাজই দেশের অর্থসামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি। দেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুব সমাজ প্রধান ভূমিকা পালন করেছে। আজ যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন তার পিছনেও যুব সমাজের অগ্রণী ভূমিকা রয়েছে। যুব সমাজকে কোনোভাবেই বিপথগামী হতে দেওয়া যাবে। একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে তুলতে তাদেরকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। মানবাধিকার পরিস্থিতির উন্নয়নেও তাদেরকে এগিয়ে আসতে হবে।

আন্তর্জাতিক যুব দিবস-২০২৩ উপলক্ষে উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের উদ্যোগে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ), সাতক্ষীরা আয়োজিত আলোচনা সভায় এই আহবান জানানো হয়।

শনিবার বিকাল ৫টায় সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অ্যাড. আবুল কালাম আজাদ।

আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এস এম আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেনরি সরদার, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, এমএসএফ’র যুগ্ম-আহবায়ক স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, মানবাধিকার কর্মী অ্যাড. মো: আজাহারুল ইসলাম, প্রভাষক মো: ইদ্রিস আলী, সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, অ্যাড. খায়রুল বদিউজ্জামান, স্বপ্নসিড়ির সাধারণ সম্পাদক নাজমুল হক, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ, শেখ ফারুক হোসেন, আইন সহায়তা কেন্দ্রের সভাপতি মোঃ গোলাম রসুল, এমএসএফ এর সদস্য এসএম বিপ্লব হোসেন, ল’ স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি সালাউদ্দীন রানা ও সদস্য কামরুন নাহার জলি প্রমুখ। সভা পরিচালনা করেন এইচআরডি নেটওয়ার্কের সদস্য সচিব অ্যাড. মুনিরুদ্দীন।

সভায় সাতক্ষীরায় যুবকদের সংগঠিত করে একটি ফোরাম গঠনের লক্ষ্যে সালাউদ্দীন রানাকে সমন্বয়কারীর দায়িত্ব দিয়ে একটি যুব কমিটি গঠনের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705