বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ জুলাই ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রূপনা-তহুরাদের হারিয়ে মারিয়া মান্ডা-সুমাইয়ারা চ্যাম্পিয়ন

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরায় ওরিয়র স্পোর্টস একাডেমি ফুটবল চাম্পিয়নশিপ ২০২৩ এর মহিলা ফুটবলের ফাইনালে জাতীয় দলের খেলোয়াড় রূপনা চাকমা-তহুরাদের চিংড়ি বাংলা ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় দলের খেলোয়াড় মারিয়া মান্ডা-সুমাইয়াদের এ. আর. স্পোর্টিং ক্লাব।

রোববার (৩০ জুলাই) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে এ. আর. স্পোর্টিং ক্লাবের আইকন প্লেয়ার হিসেবে মাঠে নামেন জাতীয় দলের মারিয়া মান্ডা ও মাতসুসিমা সুমাইয়া। অপরদিকে চিংড়ি বাংলা ক্লাবের আইকন প্লেয়ার হিসেবে মাঠে নামেন রুপনা চাকমা ও তহুরা।

খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে এ. আর. স্পোর্টিং ক্লাবের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় মাতসুসিমা সুমাইয়া চিংড়ি বাংলা ক্লাবের জালে বল জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। জাতীয় দলের স্ট্রাইকার তহুরা খাতুনের নেতৃত্ব চিংড়ি বাংলা ক্লাবের খেলোয়াড়রা বারংবার চেষ্টা করেও গোলের দেখা না পাওয়ায় ১-০ ব্যবধানে শেষ হয় প্রথামার্ধ।

খেলার দ্বিতীয়ার্ধে এ. আর. স্পোর্টিং ক্লাবের স্বপ্না চিংড়ি বাংলা ক্লাবের জালে ফের বল পাঠালে ব্যবধান বেড়ে ২-০ তে গিয়ে ঠেকে। খেলা শেষের ১০ মিনিট আগে ফের গোল দেন এ. আ. স্পোর্টিং ক্লাবের মুন্নি। ফলে ৩-০ গোলে জয় পায় তারা।

ম্যাচ পরিচালনা করেন ফিফার এলিট রেফরি সালমা আক্তার মনি।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা প্রশাসক হুমায়ুন কবির।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১০

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১১

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১২

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৩

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৪

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৬

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৭

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৮

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

২০