বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ আগস্ট ২০২৩, ৯:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আরও একটি বিশ্বসেরার মুকুটের অপেক্ষায় ‘অপ্রতিরোধ্য মেসি’

স্পোর্টস ডেস্কদ: যুক্তরাষ্ট্রের ফুটবলে গিয়ে লিওনেল মেসি যেন নিজেকে আরও বেশি মেলে ধরেছেন। নিজের সোনালি সময়টাকে যেন আরও একবার ফিরিয়ে আনলেন তিনি। ইন্টার মিয়ামির হয়ে এ নিয়ে ৬ ম্যাচ মাঠে নেমে সবগুলো ম্যাচেই গোল করেছেন তিনি। টানা ৬ ম্যাচে এখনও পর্যন্ত মেসির পা থেকে এসেছে ৯টি গোল।

যুক্তরাষ্ট্রের ফুটবলে বলা যায় মেসি পুরোপুরি প্রতিরোধ্য (আনস্টপেবল) মেসি। তাকে থামানোর কোনো মন্ত্র যেন কারো জানা নেই। প্রতিপক্ষরা যতই তাকে আটকানোর ছক কষে মাঠে নামুক না কেন, কোনোটাই কাজে লাগছে না। তিনি গোল করছেন, করাচ্ছেন এবং দলকে জেতাচ্ছেন। সে সঙ্গে ইন্টার মিয়ামিকে তুলে দিলেন প্রথমবারের মত কোনো টুর্নামেন্টের ফাইনালে।

ইন্টার মিয়ামিকে আমেরিকান লিগ কাপ ফাইনালে তোলার পর এবার লিওনেল মেসির সামনে আরও একটি বিশ্বসেরার মুকুট জয়ের হাতছানি। আগামী শনিবার লিগ কাপের ফাইনালে ইন্টার মিয়ামি মুখোমুখি হবে ন্যাশভিলে এফসির।

এই ম্যাচেই ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসাবেন মেসি। অসাধারণ এই রেকর্ডের হাতছানি দিয়ে ঢাকছে মেসিকে আমেরিকান লিগ কাপের ফাইনাল।

জাতীয় এবং ক্লাব ফুটবল মিলিয়ে এখনও পর্যন্ত ৪৩টি শিরোপা জিতেছেন লিওনেল মেসি। একটি শিরোপা বেশি নিয়ে মেসির ওপর এখনও পর্যন্ত অবস্থান করছেন, তার সাবেক ক্লাব সতীর্থ এবং ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ। সাবেক এই বার্সা তারকা জাতীয় এবং ক্লাব মিলিয়ে সর্বমোট ৪৪টি শিরোপা জিতেছেন।

ন্যাসভিলের বিপক্ষে শনিবার জিতলেই ৪৪তম শিরোপা জয় করে ফেলবেন মেসি এবং বসে যাবেন দানি আলভেজের পাশে। এরপর আর একটি শিরোপা জিততে পারলেই এ জায়গায় এককভাবে শীর্ষে উঠে যাবেন আর্জেন্টাইন এই মহা তারকা।

ফিলাডেলপিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয়ে গোল করেছেন মেসি। দলকে ফাইনালে তোলার পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলারও যোগ্যতা অর্জন করেছে ইন্টার মিয়ামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১০

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১১

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১২

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৩

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৪

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৫

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৬

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৭

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৮

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৯

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

২০
error: Content is protected !!