বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরার মেগা প্রকল্পের সিমেন্ট চুরির ভিডিও ধারণের অভিযোগে যুবককে মারপিট

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় চলমান মেগা প্রকল্পের সিমেন্ট চুরির ভিডিও ধারণের অভিযোগ তুলে আশিকুর রহমান (২০) নামে এক শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ উঠেছে।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আব্দুস সাত্তার ও তার ছেলে মিজানসহ সংঘবদ্ধ চোরচক্রের ১৫-১৬ জন এ কাণ্ড ঘটায়।

আশিক উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের সিদ্দিক গাজীর ছেলে। সে উপজেলার সরকারি মহসীন কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। ঘটনার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, সম্প্রতি উপকূল রক্ষা বাঁধ সুরক্ষার জন্য চলমান মেগা প্রকল্পের একটি প্রজেক্ট থেকে শতাধিক ব্যাগ সিমেন্ট চুরি হয়। ঈগল নামীয় একটি কোম্পানি হরিশখালী এলাকায় প্রায় আড়াই লাখ ব্লক তৈরীর ঐ কাজের দায়িত্বে রয়েছে। আব্দুস সাত্তার উক্ত প্রজেক্টের নৈশপ্রহরী ও মিজান ‘কিউরিংমান’ হিসেবে দায়িত্বরত।

স্থানীয়রা আরও জানায়, মঙ্গলবার ও বুধবার আব্দুস সাত্তার ও মিজানসহ কয়েকজন মিলে শতাধিক ব্যাগ সিমন্টে অন্যত্র সরিয়ে ফেলে। এসময় স্থানীয় কিছু তরুণ সেসব দৃশ্যের ভিডিও ধারণ করে। একপর্যায়ে সন্ধ্যার পর মোটর সাইকেলযোগে আশিক বাড়িতে যাওয়ার পথে উল্লিখিতরা তাকে রাস্তার মধ্যে আটকে বেপরোয়া মারপিট করে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী অভিযোগ করেন, ম্যানেজার হাবিবুর রহমান সাত্তার ও তার সহযোগীদের সহায়তায় শত শত ব্যাগ সিমেন্ট বাইরে বিক্রি করা হচ্ছে।

আশিকের পিতা সিদ্দিক গাজী জানান, তার ছেলে কোনো ভিডিও ধারণ করেনি। সন্দেহের বশবর্তী হয়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক আহত করা হয়েছে।

অভিযুক্তদের প্রধান আব্দুস সাত্তার বলেন, কিছু সিমেন্ট নষ্ট হওয়ায় ম্যানেজার সেগুলো পানিতে ফেলে দিতে বলে। বাধ্য হয়ে অব্যবহৃত সিমেন্টগুলো স্থানীয়দের মাঝে বিলি করা হয়।

প্রজেক্ট এক্সিকিটিভ ঈগলের ম্যানেজার হাবিবুর রহমান বলেন, কিছু সিমেন্ট নষ্ট হযেছে। তাই সেগুলো ফেলে দিতে বলা হয়।

স্থানীয় গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বিষয়টি রাতে জানতে পেরেছেন। সিমেন্ট চুরির ঘটনা ভিডিও ধারণের অপরাধে মারপিটের বিষয়টি মেনে নেয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০