বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জীবনে আর প্রেম আসবে না, লিখে দিতে পারি: পরীমণি

বিনোদন ডেস্ক: বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সেখানকার সংবাদমাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হন এই তারকা।
সংবাদমাধ্যমটি একটি ভিডিও সাক্ষাৎকার নিয়েছে অভিনেত্রীর। যেখানে ব্যক্তিগত জীবন ও বর্তমান কাজ নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

পরীমণির কাছে প্রশ্ন রাখা হয়েছছিল তার মধ্যে খুব বেশি খামখেয়ালি আছে কি-না বা তাকে কি ধরা যায় না? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমি খামখেয়ালি নই। আর ধরা যায় না, ব্যাপারটা একদমই এ রকম না। আমাকে খুব সহজেই ধরা যায়, পাওয়া যায়। কিন্তু আমাকে বুঝে কাজ করাটা হয়তো একটু মুশকিল হয়ে যায়।

যোগ করে পরীমণি বলেন, যারা মুডি তাদের থেকে আমি দূরে থাকি। খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি যারা আমার সঙ্গে মিলেমিশে কাজ করে। আমি একদমই মুডি না। আমি কাজকেই প্রাধান্য দিতে চাই। আমার কাছে ব্যক্তিগত এবং কাজের সম্পর্ক আলাদা।

একপর্যায়ে উপস্থাপিকা প্রশ্ন করেন নতুন করে প্রেম আসছে কিনা? এমন প্রশ্ন করা হলে পরী বলেন, আমার জীবনে আর কখনও প্রেম আসবে না, তা আমি লিখে দিতে পারি। এখন আমার জীবনে কোনো উটকো ঝামেলা নেই। কেন শুটিংয়ে দেরি হলো? শুটিংয়ে কী কী কাজ করেছি, কাজের ফাঁকে কী করেছি, এসব জবাব দেওয়ার কোনো ঝট ঝামেলা পোহাতে হয় না। তবে আমার পিওর প্রেম হলো আমার ছেলে। আমার জীবনে যেমন ও ছাড়া কেউ নেই, তেমনি ওর ও আমি ছাড়া কেউ নেই। আমরা এখন ভীষণ ভালো আছি।

সাম্প্রতিক সময়ে পরীমণি একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে চমকে দিয়েছেন ভক্তদের। অভিনেত্রীর হাতে রয়েছে কলকাতায় ‌নির্মিত হতে যাওয়া ‌‘খেলা হবে’ নামের একটি সিনেমার কাজ।

এদিকে, দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার সদ্য শেষ করা চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা পরিচালনা করেছেন রেজা ঘটক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!