বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৮ আগস্ট ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যানের ধাক্কায় গাছ ভেঙে পড়ে বাসের ছাদের দুই যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট: যশোর-বেনাপোল মহাসড়কে গাছের ডাল ভেঙে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- যশোর সদর উপজেলার উপ-শহর ডি ব্লকের লিয়াকত আলীর ছেলে মো. সালাউদ্দিন ( ৪৫) ও বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শিমুল হোসেন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথে বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে থাকা কড়ই গাছে ধাক্কা দেয়। এ সময় কড়ই গাছের উপরের অংশ ভেঙে বাসের ছাদের ওপর পড়লে ছাদে থাকা যাত্রী সালাউদ্দিনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন শিমুল। তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ঝিকরগাছা ফায়ার সার্ভিস টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১০

রামিসা হত্যা মামলার রায় রোববার

১১

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১২

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৩

ব্যাংক ঋণে চলছে সরকার

১৪

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৫

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৬

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৭

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৮

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১৯

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705