বাংলাদেশ, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিকিৎসকদের ওপর হামলা, গাইবান্ধা থেকে সঞ্জয় পাল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সঞ্জয় পাল গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে।

ওসি মাসুদ রানা জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকায় সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। তাকে ঢাকায় সোর্পদ করা হবে।

প্রসঙ্গত, ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৯ পুলিশ নিহত

না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলার বন্যার আভাস

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে খামেনির শোকযাত্রায় মাহমুদ আহমাদিনেজাদ

সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

আর্জেন্টিনাসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত যাদের

রাঙামাটিতে পাহাড়ধসে বৃদ্ধের মৃত্যু

১০

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, গাইবান্ধায় কেন্দ্রসচিবসহ ৯ জন অব্যাহতি

১১

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

১২

বিশ্বজুড়ে মানবপাচারবিরোধী অভিযান: গ্রেপ্তার ১ হাজারের বেশি

১৩

ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৪

নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার দাবি যুক্তরাজ্যের ৭০ জন এমপির

১৫

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি সভাপতি

১৬

পরিমাণ-ওজনে কম দেওয়া বড় গুনাহ

১৭

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা

১৮

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৯

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

২০
error: Content is protected !!