বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ আগস্ট ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদের মাটিতে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান

আন্তর্জাতিক ডেস্ক | ৪৭ বছর পর নতুন করে শুরু করা রাশিয়ার চন্দ্রাভিযান প্রথম মিশনেই ধাক্কা খেলো। লুনা-২৫ নামে রাশিয়ান চন্দ্রযানটি নিয়ন্ত্রণহীন ভাবে চাঁদের মাটিতে ভেঙে পড়েছে

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ করপোরেশন রোসকসমস বলেছে, স্থানীয় শনিবার (১৯ আগস্ট) মহাকাশযানটিকে প্রি-ল্যান্ডিং কক্ষপথে নিয়ে আসার পরপরই সমস্যা দেখা দেয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আগামীকাল ২১ আগস্ট চাঁদের দক্ষিণ গোলার্ধে ৮০০ কেজি ওজনের লুনা-২৫ কে সফট ল্যান্ডিং করানোর পরিকল্পনা ছিল রোসকসমসের। খবর রয়টার্স।

স্নায়ু যুদ্ধের সময় ১৯৫৭ সালে রাশিয়াই মহাকাশে বিশ্বের প্রথম স্যাটেলাইট স্পুতনিক-১ সফলভাবে কক্ষ পথে প্রতিস্থাপন করেছিল। সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন হলেন প্রথম মানুষ যিনি (১৯৬১ সালে) মহাকাশে ভ্রমণ করেছিলেন। তবে একবিংশ শতাব্দীতে এসে মর্যাদাপূর্ণ মহাকাশ অভিযানে পিছিয়ে পড়েছে রুশরা। লুনা-২৫ মিশনের ব্যর্থতা সেদিকেই ইঙ্গিত করে।

১৯৭৪ সালের লুনার-২৪ মিশনের পর থেকে রাশিয়া আর কোনো চন্দ্রাভিযান পরিচালনা করেনি।

এই অভিযানে রাশিয়া মূলত ভারতের চন্দ্রযান-৩ মিশনের সাথে প্রতিযোগিতা করছিল যা এই সপ্তায় চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণের কথা রেয়েছে। তাছড়াও যুক্তরাষ্ট্র ও চীনের

সাম্প্রতিক চন্দ্রাভিযান গুলো রাশিয়াকে নতুন মিশনে নামতে অনেকটা বাধ্যই করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০