বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ আগস্ট ২০২৩, ৩:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌরসভা: বেতনের দাবিতে ময়লার গাড়ি নিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের অবস্থান কর্মসূচি

ডেস্ক রিপোর্ট: বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ি নিয়ে সাতক্ষীরা পৌরসভা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে পরিচ্ছন্নতা কর্মীরা।

বুধবার (২৩ আগস্ট) শহরের বিভিন্ন ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো নিয়ে পৌরসভা চত্বরে অবস্থান নেয় তারা।

আন্দোলনরত পরিচ্ছন্নতা কর্মীরা বলেন, আমরা সামান্য বেতনে চাকরি করি। এরপরেও যদি দুই মাস বেতন বন্ধ থাকে তাহলে এই দ্রব্যমূল্যর বাজারে আমরা চলবো কীভাবে। বেতন না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান তারা।

এসময় সাতক্ষীরা পৌরসভা সুইপার ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব, সহ-সভাপতি নুজরুল, সদস্য গণেশ, তরিকুলসহ অন্যান্য পরিচ্ছন্নতা কর্মীরা ময়লার গাড়ি পৌরসভা চত্বরে রেখে বসে পড়েন।

এ বিষয়ে জানতে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

এদিকে, পৌরসভা সূত্র জানায়, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিকে গত ২০ জুলাই একটি নাশকতার মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। এরপর ২৭ জুলাই তিনি জামিনে মুক্ত হয়ে দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু স্থানীয় সরকার বিভাগ ২ আগস্ট প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে একটি চিঠি দেয়।

অপরদিকে, ২৭ জুলাই থেকে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি দায়িত্ব পালন করছেন মর্মে স্থানীয় সরকার বিভাগকে অবগত করে পত্র দেওয়া হলেও স্থানীয় সরকার বিভাগের ২ আগস্টের পত্র বাতিল না করায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ছাড় করতে পারছে না কেউ। কার্যত মেয়র তাজকিন আহমেদ চিশতি ও প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান দুজনই এখন মেয়রের দায়িত্ব পালন করছেন। এতে পৌরসভা কার্যত অচল হয়ে গেছে।

সম্প্রতি পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি পৌর সভার সিইও ও পৌর নির্বাহী কর্মকর্তাকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ছাড়করণে ধীর গতি পরিলক্ষিত হচ্ছে মর্মে অফিস আদেশ জারি করলেও তাতে কর্ণপাত করেনি সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০