বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ আগস্ট ২০২৩, ৯:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন মানচিত্রে তাইওয়ান ও অরুণাচলকে সীমানাভুক্ত করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার (২৮ আগস্ট) নিজ দেশের নতুন এক মানচিত্র প্রকাশ করেছে চীন। এই মানচিত্রে গোটা অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে।

আকসাই চীনের সঙ্গে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও চীন তাদের অংশ বলে দাবি করেছে এই মানচিত্রে।
চীনের এই নতুন মানচিত্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয় সংকর বলেছেন, চীন এমন সব ভূখণ্ড নিয়ে নিজেদের মানচিত্র তৈরি করেছে যা তাদের নয়। এটি তাদের একটি পুরানো অভ্যাস। ভারতের কিছু অংশ চীনে মানচিত্রের সঙ্গে জুড়ে দিলেই তা বাস্তব অবস্থা পরিবর্তন করে না। আমাদের সরকার ভারতের ভূগৌলিক সীমা সম্পর্কে খুবই সচেতন। একটি অযৌক্তিক দাবি করে বসলেই অন্যের এলাকা আপনার হয়ে যায় না। খবর এনডিটিভি।

ক’দিন আগেই দক্ষিণ আফ্রিকায় নরেন্দ্র মোদি ও শি জিন পিংয়ের বৈঠকের সীমান্তে উত্তেজনা কমাতে আলোচনা হয়। সেই বৈঠকের সপ্তা না পেরুতেই নতুন করে বিতর্ক সৃষ্টি করল চীন।

চীনের বলছে, চীনের সীমারেখা ও আন্তর্জাতিক নীতি মেনেই এই মানচিত্র প্রকাশ করা হয়েছে।

স্বাধীনতার পর থেকেই চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ চলে আসছে। অরুণাচল প্রদেশকে চীন দক্ষিণ তিব্বত বলে দাবি করে। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চীন তারা দখল করেছিল বলে দাবি জানিয়ে আসছে চীন। ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর লাদাখের অন্তত ২ হাজার বর্গকিলোমিটার এলাকা চীন দখলে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ভারত সরকার তা অস্বীকার করে আসছে।

সেপ্টেম্বর দিল্লিতে জি–২০ সম্মেলনে যোগ দিতে সি চিন পিংয়ের ভারত সফরের কথা রয়েছে। এমন সময় নতুন মানচিত্র প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!