বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের সীমানা ঘেঁষেই পোড়ানো হচ্ছে প্লাস্টিকের জুতা ও রাবার, বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ শিক্ষার্থীরা

সুলতান শাহাজান, শ্যামনগর: কোমলমতি শিশুদের প্রথম পাঠের স্থান প্রাথমিক বিদ্যালয়টির সীমানা ঘেঁষেই দাউ দাউ করে জ্বলছে প্লাস্টিকের জুতা ও রাবার। যার বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। পরিবেশ তো দূষিত হচ্ছেই।

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ১৫নং সোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা ঘেঁষে এলজিইডির সড়ক নির্মাণের সামগ্রী প্রস্তুত করতে পোড়ানো হচ্ছে এসব প্লাস্টিকের জুতা-রাবার।

সরকারি নীতিমালা তোয়াক্কা না করে বিদ্যালয়ের পাশে ২-৩ বছরেরও বেশি সময় ধরে চলছে পরিবেশ বিধ্বংসী এই অপকর্ম।

সরেজমিনে শ্যামনগর পৌরসভার সোয়ালিয়া এলাকায় গেলে এই ভয়াবহ চিত্র চোখে পড়ে।

১৫নং সোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির চারপাশে হাজার হাজার মানুষের আবাসস্থল। অথচ এমন একটি জনবসতিপূর্ণ এলাকায় পোড়ানো হচ্ছে প্লাস্টিকের জুতা-রাবার। ফলে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে রাস্তাঘাট এবং সর্বোপরি প্রভাব পড়ছে আশপাশের কৃষি জমির ওপর।

এলাকাবাসী বলেন, স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মোল্লা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন শ্যামনগর উপজেলার এলজিইডির বিভিন্ন রাস্তা সংস্কারের পিচ গলানোর জ্বালানি হিসেবে তুষ ও কাঠের পরিবর্তে ব্যবহার করছে পুরাতন জুতা, পলিথিন ও প্লাস্টিকসহ নানা রকমের ভাঙারি দ্রব্য। প্রভাবশালী ঠিকাদাররা পরিবেশ-গাছপালা ও স্বাস্থ্যঝুঁকির তোয়াক্কা না করে এসব পোড়াচ্ছে। নষ্ট বিষাক্ত বর্জ্য পোড়ানোর ফলে কালো ধোঁয়া ও বর্জ্য পোড়ার গন্ধে এলাকার পরিবেশ ও জনজীবন বিষিয়ে উঠেছে।

সোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার খাতুন বলেন, বিদ্যালয়টির সন্নিকটে রাস্তা সংস্কারের পিচ গলানোর জ্বালানি হিসেবে প্লাস্টিকের জুতা-রাবার পুড়িয়ে পরিবেশ দূষণের পাশাপাশি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, প্লাস্টিকের জুতা-রাবার পোড়ানো বিষাক্ত কালো ধোঁয়া বিদ্যালয়কে আচ্ছন্ন করে রাখে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে শিক্ষক ও শিশুরা শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। অনেকের চোখে সমস্যা দেখা দিয়েছে। কোমলমতি শিশুরা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। তাদের চোখ জ্বালাসহ শ্বাসকষ্টের মতো মারাত্মক সমস্যার সম্মুখীন হওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার দিন দিন কমে যাচ্ছে। অভিভাবকরা ছেলেমেয়েদের এই বিদ্যালয়ে আর পাঠাতে চাচ্ছেন না। এছাড়াও বিদ্যালয়ের লোহার আসবাবপত্র, গ্রীলসহ অন্যান্য অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে প্লাস্টিকের জুতা-রাবার পোড়ানো বিষাক্ত কালো ধোঁয়ায়।

এবিষয়ে স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মোল্লা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের মালিক নুরুল হক মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, ওখানে আমার কাজ হচ্ছে না, হচ্ছে জাকাউল্লাহ সাহেবের কাজ।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লা অ্যান্ড ব্রাদার্সের চেয়ারম্যান মো. জাকাউল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ডা. সঞ্জীব দাস বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে উপজেলা প্রকৌশলীকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। #

১১.৯.২০২৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০