বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৩, ৬:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় শিশুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে রাস্তা পারাপারের সময় রাজ ইসলাম (১১) নামে এক শিশু বাসচাপায় নিহত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কাগজপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ ইসলাম বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মনিরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে রাজ ইসলাম সড়ক পার হচ্ছিলো। এ সময় শিবচর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে।

বাসের অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করাসহ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

অন্ধ ঘোড়াকে আশ্রয় দিয়ে লালন-পালন, উৎসাহ দিতে তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা

কালিগঞ্জে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

আইভরি কোস্টের বিদায়, শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

এনআইডি জালিয়াতি ঠেকাতে ‘ফ্যামিলি ট্রি’ পরিকল্পনা ইসির

পাইকগাছায় হত্যা মামলায় দু’জনের ১০ বছরের কারাদণ্ড

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন : কোন প্যানেলে প্রার্থী কারা?

১০

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট ঘোষণা

১১

তালায় মহান্দী-কাশিমনগর-খলিলনগর সড়ক পুনঃসংস্কারের কাজ উদ্বোধন

১২

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

১৩

ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত

১৪

মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে?

১৫

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

১৬

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১৭

ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৮

খুলনা প্রেসক্লাবের সভাপতির বোনের ইন্তেকালে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

১৯

গাবুরায় মৎস্য ঘের দখল, মাছ লুটের অভিযোগ!

২০
error: Content is protected !!