বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ মার্চ ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জোড়া গোল করে পিএসজিকে শেষ আটে তুললেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর খবর ছড়িয়ে পড়তেই পিএসজির ম্যাচে আলোচনায় থাকেন কিলিয়ান এমবাপ্পে। তাকে প্রায় ম্যাচেই পুরো নব্বই মিনিট খেলাচ্ছেন না কোচ লুইস এনরিকে।
এ নিয়ে স্প্যানিশ কোচকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

এজন্যই হয়তো গত রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে তাকে পুরো সময় খেলালেন এনরিকে। তাতে কাজও হলো দারুণ। জোড়া গোল করে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তুললেন ফরাসি ফরোয়ার্ড। আগের লেগেও জোড়া গোল করেছিলেন তিনি।

প্রথম লেগে ২-০ গোলে জেতায় কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছিল পিএসজি। আর কাল ফিরতি লেগে ২-১ গোলে জয় পেয়েছে প্যারিসিয়ানরা। দুই লেগ মিলিয়ে জয় ৪-১ ব্যবধানে।

দ্বিতীয় লেগের ১৫তম মিনিটেই গোলের দেখা পান এমবাপ্পে। উসমান দেম্বেলের বাড়ানো বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে জালে পাঠান তিনি। ওই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ফের জালের খোঁজ পান এমবাপ্পে। ৫৬তম মিনিটে তিনি সতীর্থ লি কাং-ইনের পাস ধরে নিচু শটে প্রতিপক্ষ গোলরক্ষক রেমিরোকে পরাস্ত করে কাছের পোস্টে বল পাঠান। চ্যাম্পিয়নস লিগে এটি এমবাপ্পের ৪৬তম এবং চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪তম গোল। ম্যাচ থেকে ছিটকে যাওয়া সোসিয়েদাদ শেষদিকে মিকেল মেরিনোর গোলে ব্যবধান কমায়।

আগামী ১৫ মার্চ আসরের শেষ আটের ড্র অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০