বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ সেপ্টেম্বর ২০২৩, ২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাইক্লোনের খবর কাভার করতে গিয়ে ২০ বছরের জেল সাংবাদিকের

অনলাইন ডেস্ক: সাইক্লোন মোকা নিয়ে খবর করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন স্বাধীন চিত্রসাংবাদিক সাই জো থাইকে। এবার বুধবার মিয়ানমারের আদালত তাকে ২০ বছরের সাজা শুনিয়েছে। খবর ডয়েচে ভেলের

গত মে মাসে উপকূল অঞ্চলে সাইক্লোন মোকা নিয়ে খবর করতে গেছিলেন তিনি। যে ঝড়ের দাপটে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছিল। যাদের মৃত্যু হয়েছিল তাদের অনেকেই রোহিঙ্গা এবং একাধিক ক্যাম্পে তারা বসবাস করছিলেন। ওই রোহিঙ্গাক্যাম্পগুলিতে গিয়েই সংবাদ সংগ্রহ করছিলেন থাইকে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। মোট চারটি ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তার মধ্যে বিপর্যয় সংক্রান্ত আইন এবং টেলিকমিউনিকেশন আইন ছিল। এরই জেরে বুধবার ওই সাংবাদিককে ২০ বছরের সাজা শুনিয়েছে আদালত।

এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে মিয়ানমারে। যে সংবাদপত্রে নিয়মিত কাজ দিতেন থাইকে, তারা জানিয়েছে, সংবাদপত্রের উপর চাপ তৈরি করতেই এভাবে শাস্তি দেওয়া হলো থাইকেকে। বস্তুত, এর আগেও একাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। বহু সাংবাদিকের বিরুদ্ধে এভাবেই শাস্তি ঘোষণা করা হয়েছে।

মিয়ানমার নাও-য়ের মতো সংবাদমাধ্যম এখন আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করছে। তারা জানিয়েছে, ‘সেনা হুন্টা সাংবাদিকদের উপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। দেশে সংবাদমাধ্যমের আর কোনো স্বাধীনতা নেই। এই ঘটনা আরো একবার তা প্রমাণ করল।’

২০২১ সালের আগস্ট মাসে মিয়ানমারের সেনা গণতান্ত্রিক সরকারের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। এরপর থেকেই সেখানে গণতন্ত্রপন্থি জনসাধারণ এবং সাংবাদিকদের সঙ্গে সেনার সংঘর্ষ শুরু হয়। সেনা হুন্টা একের পর এক বেসামরিক মানুষকে গ্রেপ্তার করতে শুরু করে। বহু সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!