বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৭ নভেম্বর ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উচ্চতর গ্রেড পাচ্ছেন বেসরকারি স্কুল-কলেজের ৫৮৪৮ শিক্ষক-কর্মচারী

ডেস্ক রিপোর্ট: দেশের বেসরকারি স্কুল-কলেজের ৫ হাজার ৮৪৮ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। তাদের মধ্যে রয়েছেন স্কুলের ৫ হাজার ২৯১ জন এবং কলেজের ৫৫৭ জন শিক্ষক-কর্মচারী।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় তাদের উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, উচ্চতর গ্রেড পেতে যাওয়া শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২১৯ জন, চট্টগ্রামের ১৮০, কুমিল্লার ২৩২, ঢাকার ৫৫৩, খুলনার ৯৪১, ময়মনসিংহের ৬০৬, রাজশাহীর ৭৯৬, রংপুরের এক হাজার ৬০১ এবং সিলেটের ১৬৩ জন রয়েছেন।

উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৫৫৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৩, চট্টগ্রামের ১৯, কুমিল্লার ৩৯, ঢাকার ৬৬, খুলনার ৫২, ময়মনসিংহের ৫২, রাজশাহীর ২১৩, রংপুরের ৭১ ও সিলেট অঞ্চলের ২২ জন রয়েছেন।

এমপিও কমিটির এ সভায় পৌনে ৯ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত ও ৫৪৫ স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১০

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১১

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১২

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১৩

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১৪

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৫

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৭

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৮

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৯

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

২০