বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টুইঙ্কেল খান্নার পোস্ট ঘিরে তোলপাড়!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী অভিনেত্রী টুইঙ্কেল খান্না। বেশ কিছু ছবিতে কাজ করলেও সাফল্য সেভাবে আসেনি। তবে একজন লেখক বা বক্তা হিসেবে তার জুড়ি মেলা ভার। নারী দিবস উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী।

সেই পোস্টে টুইঙ্কেল খান্না নিজের নাম লিখে কেটে দিয়েছেন। তারপরের লাইনে তিনি লেখেন কুমারস প্লাস ওয়ান। পুরুষের পরিচয়ের ছত্রছায়াতেই যে আজও নারীরা বেঁচে থাকেন এটা তারই প্রতিবাদ বলে মনে করেছিলেন অনুরাগীরা। তাদের ধারণাকে সত্যি প্রমাণ করে এই পোস্টের সাফাই দিয়েছেন অভিনেত্রী।

টুইঙ্কেলের এই নিস্তব্ধ প্রতিবাদ কীসের জন্য সেটা প্রথমে কেউই বুঝতে পারছিলেন না। অনেকের ধারণা, স্বামীর পদবিই একজন নারীর পরিচয় হতে পারে না সেটা বোঝাতে চেয়েছেন। কেউ আবার সোশ্যাল মিডিয়ায় টুইঙ্কেলের পোস্টে আম্বানিদের বিয়ের নিমন্ত্রণপত্রকে টেনে এনেছেন।

একজন মজা করে লেখেন, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে নিশ্চয়ই টুইঙ্কেলের নাম না লিখে কুমারস প্লাস ওয়ান লেখা ছিল। কমেন্ট বক্সজুড়ে নানা মত। পরে সেই রহস্যের সমাধান নিজেই করলেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না। তিনি বলেন, পুরুষের স্বাস্থ্য সুরক্ষা পলিসিগুলোতে তো তাদের নামের সঙ্গে স্ত্রীর নামটা প্লাস করেই লেখা থাকে। এই পুরো বিষয়টার নেপথ্যে রয়েছে একটি বিজ্ঞাপনের প্রচার।

একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হলো কুমারস প্লাস ওয়ান। টুইঙ্কেল উঠে দাঁড়িয়ে বলেন, বাস্তবে তো এটাই হয়ে থাকে। পুরুষদের স্বাস্থ্য সুরক্ষা পলিসিতে তো এটাই ব্যবহার করা হয়। সত্যিই যদি এই প্লাস পরিচয়টাই যদি নারীদের একমাত্র পরিচয় হতো, কোনো নাম না নেওয়া হতো, তাহলে কেমন লাগত? এটি ছিল মূলত নারীদের স্বাস্থ্য সুরক্ষা পলিসির একটি বিজ্ঞাপন। সোশ্যাল মিডিয়ায় তারই প্রচার করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

১

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

২

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৩

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৪

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৫

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৬

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৭

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

৮

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৯

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১০

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১১

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১২

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৩

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৪

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৫

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৬

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৭

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৯

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

২০