বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে এটি নির্বাচিত হয়েছে। রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।

এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ে জায়গা করে নেয় চারটি চলচ্চিত্র। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’।

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ‘রইদ’-এর অস্কারযাত্রাকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক এই মঞ্চে দেশের গল্প, সংস্কৃতি ও নির্মাণশৈলী তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে সিনেমাটির মাধ্যমে।

সিনেমাটির শিল্পীরাও মনে করছেন, এই যাত্রা শুধু ‘রইদ’-এর নয়; একই সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গল্প তুলে ধরার একটি বড় সুযোগ।

‘রইদ’ মূলত সাধু এবং তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে- এমনটাই বলেছেন নির্মাতা।

সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক এবং শুকর্ণ শাহেদ ধিমানের চিত্রনাট্যে এ ছবির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং নাজিফা তুষি।

অস্কারের জন্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী নাজিফা তুষি বলেন, ‘রইদ’-এর অস্কারযাত্রা বাংলাদেশের সিনেমার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।’

এখন অপেক্ষা অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকার। সেখানে ‘রইদ’ জায়গা করে নিতে পারলে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক মঞ্চে তৈরি হবে আরও বড় সুযোগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০