বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

বিনোদন ডেস্ক: বাবার প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছে আরিয়ান। মা-হারা আরিয়ানের পৃথিবীতে বাবা ছাড়া কেউ নেই। বাবা তার খুব ভালো বন্ধু। একদিন অফিস থেকে ফেরার পথে একটি মেয়ে তার গাড়ির সামনে এসে পড়ে। নেমে গিয়ে মেয়েটিকে সহযোগিতার চেষ্টা করে আরিয়ান। মেয়েটি তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়।

বিষয়টা এখানে শেষ হলো না। আয়েশা নামের সেই লাস্যময়ী মেয়েটিকে দেখার পর থেকে আরিয়ানের মন উতলা হয়ে ওঠে। মনে মনে মেয়েটিকে খুঁজতে থাকে সে। একদিন আয়েশাকে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে পরিচিত হয়। এরপর থেকে নিয়মিত আয়েশাকে ফলো করে আরিয়ান। আয়েশা বিরক্তি প্রকাশ করার পরও পিছু হটে না সে।

ধীরে ধীরে আয়েশাও দুর্বল হতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেম। আয়েশাকে বাসায় নিয়ে বাবার সঙ্গেও পরিচয় করিয়ে দেয় আরিয়ান। কিন্ত বিপত্তি বাধে আরিয়ান যখন আয়েশাকে বিয়ের প্রস্তাব দেয়। হঠাৎ আয়েশা সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়। আরিয়ান তাকে পাগলের মতো খুঁজতে থাকে।

বাস্তব কোনো ঘটনা নয়, এটি মূলত একটি গল্পের অংশ। নাম ‘প্রথম দেখার পর’। এ গল্পে নাটক বানিয়েছেন চয়নিকা চৌধুরী। নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটকটি।

এতে আরিয়ান ও আয়েশা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। আরো আছেন আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০