বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারুলিয়ায় জমি নিয়ে বিরোধে পিতা-পুত্রকে পিটিয়ে জখম

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. অলিউল্লাহ (৬৩) নামে সখিপুর সাব-রেজিস্ট্রি অফিসের এক মুহুরি এবং তার দুই ছেলে মোখলেছুর রহমান (৩৫) ও মশিউর রহমান (৩০) কে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর পারুলিয়ার সেকেন্দ্রা এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। মারপিটে আহত অলিউল্লাহ ও তার দুই ছেলে বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এলাকাবাসী জানায়, প্রায় ২০ বছর আগে অলিউল্লাহ পারুলিয়া মৌজার সাবেক ২৫৮৪ খতিয়ানের ১৭৪ দাগে ১৯ শতক জমি পার্শ্ববর্তী মহাতাব মৃধার চার ছেলে আব্দুর রশিদ, খলিলুর রহমান, আব্দুর রহিম ও শহিদুল ইসলামের কাছ থেকে কিনে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি ওই জমির ওপর কু-নজর পড়ে প্রতিবেশী মৃত দেলবার মৃধার ছেলে আক্তারুল, মনিরুল ও হামিদুলের।

তারা বিভিন্নভাবে জমিটি জবরদখলে নেয়ার হুমকিও দিয়ে আসছিলেন অলিউল্লাহর পরিবারকে। সোমবার সকালে পরিকল্পিতভাবে তারা অলিউল্লাহর জমিতে ঢুকে গাছপালা কাটা শুরু করেন। এসময় অলিউল্লাহ ও তার দুই ছেলে মোখলেছুর রহমান এবং মশিউর রহমান বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ আক্তারুল, মনিরুল, হামিদুল ও স্থানীয় মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রউফ লাঠিসোঠা দিয়ে পিটিয়ে তাদেরকে জখম করেন। পরে স্থানীয়রা তাদেরকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের পরিবারের পক্ষ থেকে হামলা ও মারপিটকারীদের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছে। তদন্ত পরবর্তী এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০