বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শচীনকে টপকে ১৩ হাজারে দ্রুততম কোহলি

স্পোর্টস ডেস্ক: শাহিন শাহ আফ্রিদির শর্ট অফ লেংথের ডেলিভারিটি ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের দিকে ঠেলে দিয়ে দৌড়ে ২ রান নিলেন বিরাট কোহলি। তাতেই পৌঁছে গেলেন অভিজাত এক ক্লাবে।

পঞ্চম ব্যাটার হিসেবে ওয়ানডে ইতিহাসে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন ভারতীয় এই ব্যাটার। শুধু তা-ই নয়, এই ক্লাবে বাকিদের চেয়ে দ্রুততম তিনি।
৩২১ ইনিংস খেলে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৩ হাজার রান করেছিলেন শচীন। কিন্তু তার চেয়ে ৫৪ ইনিংস কম খেলে রেকর্ডটি নিজের করে নেন কোহলি। ১৩ হাজার রান স্পর্শ করতে তার সময় লাগে ২৬৭ ইনিংস। এর আগে দ্রুততম ৮, ৯, ১০, ১১ ও ১২ হাজার রানের রেকর্ড গড়েছেন তিনি।

আজকের ইনিংস শেষে ওয়ানডেতে ১৩ হাজার ২৪ রান করেছেন কোহলি। লঙ্কান কিংবদন্তি সনাত জয়সুরিয়াকে ছাড়িয়ে যেতে কেবল ৪০৬ রান দরকার।

পাকিস্তান যেন কোহলির কাছ থেকে সেরাটাই বের করে আনে। আজ যেমন খেললেন ৯৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১২২ রানের অসাধারণ এক ইনিংস। ১৩ হাজার রান ছোঁয়ার পরের বলেই ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি তুলে নেন ডানহাতি ব্যাটার। ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে শচীন থেকে আর দুটি সেঞ্চুরি দূরে আছেন তিনি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এটি কোহলির টানা চতুর্থ সেঞ্চুরি। নির্দিষ্ট কোনো ভেন্যুতে কোনো ব্যাটারের টানা সেঞ্চুরি করার রেকর্ড এটি। যদিও কোহলির সমান ৪ সেঞ্চুরি করে সেঞ্চুরিয়নে রেকর্ডটি আগে থেকেই দখলে রেখেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার হাশিম আমলা।

তৃতীয় উইকেটে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে আজ অবিচ্ছিন্ন ২৩৩ রানের জুটি গড়েছেন কোহলি। এশিয়া কাপের ইতিহাসে যা সর্বোচ্চ, এমনকি পাকিস্তানের বিপক্ষেও ভারতের সর্বোচ্চ জুটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

১০

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১১

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

১২

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

১৩

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

১৪

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১৫

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১৬

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১৭

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৮

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৯

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!