বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ আগস্ট ২০২৩, ১০:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে নেই মাহমুদউল্লাহ, নতুন মুখ তানজিদ

স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে মিরপুরে এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
যেখানে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। আছেন তরুণ উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম। এবারই প্রথম বাংলাদেশের স্কোয়াডে সুযোগ পেলেন তিনি। ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিলেন এশিয়া কাপের দলে।

গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন মাহমুদউল্লাহ। এরপর বাদ পড়েন দল থেকে। খেলা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। যদিও এশিয়া কাপের আগে বেশ ভালো মতোই আলোচনায় ছিলেন তিনি। কিন্তু জাতীয় দলের দরজা খুলল না তার জন্য।

ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে আগেই নিজেকে সরিয়ে রেখেছেন তামিম ইকবাল। এমনকি ছেড়ে দিয়েছেন অধিনায়কত্বও। গতকাল অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করে বিসিবি। সবশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে তামিম ছাড়াও বাদ পড়েছেন রনি তালুকদার ও তাইজুল ইসলাম। ডাক পেয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী, শামীম পাটোয়ারী ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

তবে এই দলে সবচেয়ে বড় চমক তানজিদই। গত মাসে শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটিসহ ১৭৯ রান করেন তিনি। তার ব্যাটিংয়ে ছিল আগ্রাসীর ছোঁয়া। তামিম না থাকায় ওপেনিংয়ে লিটনের সঙ্গী কে হবেন তা নিয়ে আলোচনা চলছিল বেশ। যেখানে ছিল তানজিদের নামও। শেষ পর্যন্ত নিজের নাম এশিয়া কাপের দলে দেখতে পেলেন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ওপেনার।

৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। ৩ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে টাইগাররা।

এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফপ্রোর সেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

১

নতুন করে এনআইডির আবেদনের ‘সুযোগ নেই’ শেখ হাসিনার

২

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

৩

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

৪

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ

৫

সুন্দরবনে চোরা শিকারীদের ফাঁদে আটকে পড়া চিত্রা হরিণ উদ্ধার

৬

তালায় শিশু ধর্ষণের দা‌য়ে কিশোরের ১০ বছরের কারাদণ্ড

৭

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

৮

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

৯

দেশের সব বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১০

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

১১

স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল: প্রধানমন্ত্রী

১২

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

১৩

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া

১৪

কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরমে

১৫

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র‍্যালি

১৬

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

১৮

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

১৯

গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

২০