বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৯ আগস্ট ২০২৩, ১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কঙ্গোতে গির্জায় হামলা, নিহত ১৪

আন্তর্জািতিক ডেস্ক: আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) এক গির্জায় সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী ও স্থানীয় সূত্র মঙ্গলবার (২৯ আগস্ট) এ হামলার ঘটনা নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৭ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরির এক গির্জায় দ্য কো-অপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) এই হামলা চালায়। এ সময় সেখানে অনেক স্থানীয় মানুষ প্রার্থনারত ছিলেন। হামলার ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে কয়েকজন হামলাকারীও রয়েছে বলে জানিয়েছেন আফ্রিকার এই দেশটির কর্মকর্তারা।

ইতুরি প্রদেশের সুশিল সমাজের প্রেসিডেন্ট শারিটে বানজা গণমাধ্যমকে জানান, হামলাটি ২ ঘন্টার অধিক সময় ব্যাপি স্থায়ী হয়। তিনি আরও জানান এক সপ্তাহ আগে একই অঞ্চলে আরেকটি হামলায় ৭ জন নিহত হয়েছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক, ৪ জন হামলাকারী ও ১ জন সামরিক বাহিনীর সদস্য রয়েছেন।

এ ঘটনার পর ইতুরি সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো শিকুদি স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক সময় ইতুরি প্রদেশটি বিভিন্ন গোষ্ঠীর হামলার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যাতে নিহত হয়েছেন অসংখ্য মানুষ। ২০ বছরের বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে দেশটিতে। দেশটির সেনাবাহিনী এবং শান্তিরক্ষীদের হস্তক্ষেপের পরও দেশটি ক্রমাগত সহিংসতার মধ্যে রয়েছে।

কঙ্গোতে সক্রিয় অন্যতম সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী হলো কোডেকো। কঙ্গোর খনিজ-সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় ভূখণ্ড ও সম্পদের দখল নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে এই গোষ্ঠীগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

যে পাঁচ নায়িকার খোলামেলা ভিডিও ফাঁসে কেঁপে উঠেছিল নেটদুনিয়া!

ইরানের ৫ প্রদেশে মার্কিন হামলা: নিহত ১৪, আহত ৭৮

১০

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

১১

টস জিতে আবারও বোলিংয়ে বাংলাদেশ

১২

কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

১৩

সাতক্ষীরায় পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১৪

পাহাড়ধস: বান্দরবান ও কক্সবাজারে শিশুসহ সাতজনের মৃত্যু

১৫

ভোমরা বন্দরে রাজস্ব ঘাটতি, অর্জন ৫৩.৯৬%

১৬

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, গেজেট ও শপথে বাধা নেই

১৭

বিশ্বকাপের গ্যালারিতে দেশি তারকাদের রঙিন আবহ

১৮

সিলেটসহ ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত

১৯

মোহাম্মদপুরে ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

২০
error: Content is protected !!