বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ অক্টোবর ২০২৪, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রংপুরের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন সাকিব

ডেস্ক রিপোর্ট: বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে একসময় অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি বন্ধ হয়ে যাওয়ার পর এবার নতুন একটি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের উদ্যোগে গ্লোবাল সুপার লিগ নামে এই নতুন টুর্নামেন্টে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে, যেখানে থাকবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।

রংপুর রাইডার্সের হয়ে এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব আল হাসান। যদিও সাম্প্রতিক নিরাপত্তা ইস্যুতে সাকিব দেশে আসতে পারছেন না, তবে দেশের বাইরে এই টুর্নামেন্ট হওয়ায় তার খেলতে কোনো বাধা থাকছে না।

আগামী ২৬ নভেম্বর শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় দিনেই (২৭ নভেম্বর) রংপুর রাইডার্স মাঠে নামবে। তাদের প্রথম প্রতিপক্ষ হবে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, যারা ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল।

রংপুর এবং হ্যাম্পশায়ারের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর রংপুরের প্রতিপক্ষ হবে ভিক্টোরিয়া। এরপর ৪ ডিসেম্বর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ৫ ডিসেম্বর লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে রংপুর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ।

পাঁচ দলের মধ্য থেকে চার দল সেমিফাইনালে উঠবে, আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। শিরোপাজয়ী দল পাবে ১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!