বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৬ আগস্ট ২০২৪, ৫:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, সহোদরের অবস্থা সংকটাপন্ন

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে সুফিয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে ডুবে যাওয়া তার সহোদর আরাফাতের (৫) অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের পূর্ব কাশিমাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পূর্ব কাশিমাড়ী গ্রামের সোহাগ হোসেনের ছেলে সুফিয়ান (৮) ও আরাফাত (৫) খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়। এসময় তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়ানকে মৃত ঘোষণা করেন এবং আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সুফিয়ানের মা রাশিদা বেগম বলেন, সকালে আমার দুই ছেলে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়। আমি দৌড়ে পুকুরে নেমে পড়ি কিন্তু অনেক দূর চলে যাওয়ায় আমি খুজে পাচ্ছিলাম না এবং চিৎকার করে লোকজন ডাকি। তখন কয়েকজন এসে তাদের উদ্ধার করে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সুফিয়ানের মৃত্যু হয়েছে। আরাফাতের অবস্থাও সংকটাপন্ন। তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া ও সিম বিক্রির সাথে জড়িত নন, দাবি খোরশেদের

২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

৩

বাংলাদেশের জন্য যা কিছু সম্ভব আমি করব: এরদোয়ান

৪

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

৫

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

৬

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

৭

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৮

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৯

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

১০

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

১১

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১২

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

১৩

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

১৪

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১৫

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১৬

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৭

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৮

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৯

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

২০