বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ওয়ানডের দলে হাসান মাহমুদ

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের আগে বেশিরভাগ ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে গড়া হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের স্কোয়াড। বিশেষত তিন ফ্রন্ট লাইন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে রাখা হয়েছিল বিশ্রামে।

তবে আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসানকে দলে নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। যদিও এজন্য কাউকে বাদ দেওয়া হয়নি।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে রাখা হয়েছিল মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে। স্কোয়াডে রাখা হয়েছিল সৈয়দ খালেদ আহমেদকেও। ওই ম্যাচে ৩২ ওভার ৪ বল খেলা হয়, এরপর বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।

৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রান দিয়ে দুই উইকেট নেন মোস্তাফিজ। ৫ ওভার ৪ বল করে ২৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তানজিম সাকিব। এবার নেওয়া হলো হাসানকে। শনিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরপর মঙ্গলবার হবে তৃতীয় ম্যাচ।

দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১০

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

১১

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

১২

খোলপেটুয়া নদীর দখল দূষণ ও নাব্যতা পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

১৩

গ্রামীণ ব্যাংকের চন্দনপুর-কলারোয়া শাখার চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

১৪

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

১৫

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৬

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

১৭

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

১৮

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

১৯

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

২০
error: Content is protected !!