বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে টাইগারদের শুভসূচনা

অনলাইন ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ২৬৩ রানের জবাবে তিন ফিফটিতে খুব সহজেই জয় তুলে নেয় টাইগাররা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভারতের গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ২৬৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ একটি উদ্বোধনী জুটি উপহার দিয়েছেন লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম।

দু’জনে মিলে ১৩১ রানের পার্টনারশিপ করে ৬১ রানে ফিরেন লিটন। এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন তানজিদ হাসান। কিন্তু দলীয় ১৮৩ রানে ১০ চার ও ২ ছক্কায় ব্যক্তিগত ৮৪ রানে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে।

এরপর ক্রিজে এসে রানের দেখা পাননি তাওহীদ হৃদয়। তবে, এরপর আর কোনো উইকেট পড়েনি টাইগারদের। মিয়াজের ৬৬ এবং মুশফিকের ৩৩ রানে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় শ্রীলঙ্কা। রিটাইয়ার্ড হার্ট হয়ে কুশল পেরেরা মাঠ ছাড়ার আগে ৯.১ বলে ৬৪ রান পায় লঙ্কানরা। আর প্রথম উইকেট হারায় ১০৪ রানে। ২২ রানে থামেন কুশল মেন্ডিস। পরের উইকেটে নেমে ২ রান করেন সাদেরা সামারাবিক্রমা।

এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৪ বলে ৬৮ রানে থামেন পাথুম নিশাঙ্কা। আসা-যাওয়ার মিছিলে আসালাঙ্কা ১৮, শানাকা ৩ ও করুনারত্নে ১৮ রান করেন।

এদিকে ফিফটির দেখা পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। আউট হওয়ার আগে করেন ৭৯ বলে ৫৫ রান। এছাড়া দুনিথ ওয়েল্লাগে ১০ ও দুসান হেমন্ত ১১ রান করেন। আর ১৩ রানে অপরাজিত থাকেন লাহিরু কুমারা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন ডানহাতি স্পিনার শেখ মাহেদি হাসান। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০