বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার

সুলতান শাহজান: সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে শ্যামনগর উপজেলা প্রশাসন। পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের পর শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় তাদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন বলেন, শুক্রবার যশোর জেলা থেকে আসা ১০ পর্যটক ট্রলার যোগে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ শেষে ফেরার পথে পথ ভুলে বনের গহীনে খালের মধ্যে চলে যায়। পরে ঘুরতে ঘুরতে ট্রলারের তেল ফুরিয়ে যায়। ওই নৌকায় থাকা পর্যটকরা পরে আতঙ্কিত হয়ে সফরকারী অন্য নৌকায় অবস্থানকারী পর্যটকদের জানালে তারা আমাকে জানান।

তিনি বলেন, পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বনবিভাগের দুটি টিম, সাংবাদিক আব্দুল হালিমসহ ট্যুরিস্ট পুলিশের দুই টিম, গাবুরা ডুমুরিয়া ওয়ার্ডের মেম্বরের একটি টিম, বোট মালিকের অন্য একটি টিমসহ মোট ছয়টি উদ্ধারকারী টিম সুন্দরবনের ভেতরে পাঠাই। প্রায় পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর কার্যক্রমে তাদেরকে সবাইকে সুস্থ অবস্থায় রাত ১০টার সময় উদ্ধার করা হয়েছে। আগত পর্যটকরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং উদ্ধার কাজে জড়িত সবাইকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০