
জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে স্বদেশ’র উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় শহরের দ্য পোল-স্টার পৌর হাইস্কুলে ‘শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসব কর্মসূচি পালিত হয়।
বিদ্যালয় নাট্যদলের (বিনাদ) সদস্যদের অংশগ্রহণে দ্য পোল– স্টার পৌর হাইস্কুল থেকে ব্যানার, বেলুন, ফেস্টুন সহকারে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে স্কুলের সভাকক্ষে প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা ও স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র। অনুষ্ঠান পরিচালনা করেন স্বদেশের প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল মো: শরিফুল ইসলাম।
সভায় বক্তারা কন্যা শিশুর নিরাপত্তার বিষয়টির উপর জোর দেন এবং সামাজিক সচেতনতার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার পরমর্শ প্রদান করেন।
সভা শেষে বিদ্যালয় নাট্য দল এর সদস্যরা ইভটিজিং প্রতিরোধে একটি নাটিকা মঞ্চায়ন করে। পরে শিশু সুরক্ষায় জরুরি সরকারি টোল ফ্রি নম্বর যুক্ত তথ্য বোর্ড প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়।
আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারলান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের অধীনে EngageNow প্রকল্পের আওতায় স্বদেশ এই কর্মসূচি বাস্তবায়ন করে। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন