
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা কমিউনিটির স্বেচ্ছাসেবী শাখার ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি চত্বরে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে সংগঠনের আইডি কার্ড তুলে দেওয়া হয়।
এসময় সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি বলেন, স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও সংগঠিত ও কার্যকর করার লক্ষ্যেই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রত্যেক সদস্য নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে সাতক্ষীরার মানুষের জন্য আরও বেশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। তিনি সদস্যদের দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানিসহ সহ-সভাপতি (পরিকল্পনা ও কৌশল) সালাউদ্দীন সাবাদ, সহ-সভাপতি (কার্যক্রম ও মাঠপরিচালনা) তাসকিন আহমেদ রিপন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, সহ-সাধারণ সম্পাদক ফারহিয়া ইয়াসমিন কেয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মল্লিক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইরা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুর রহমান, সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক এস এম ফয়সাল রুহানী, পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক শেখ অন্তর হোসাইন, সহ-পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক মোত্তাকিম বিল্লাহ, প্রচার ও যোগাযোগ সম্পাদক রাকিবুল হাসান, সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক এজাজ আহম্মাদ, মিডিয়া ও ডকুমেন্টেশন সম্পাদক রাতিম আহম্মেদ, কোষাধ্যক্ষ শাহিন ফরহাদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন