বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩ অক্টোবর ২০২৩, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে ভারতের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান জসওয়াল

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই নিজের জাত চিনিয়েছেন ভারতের ব্যাটসম্যান যশস্বী জসওয়াল। সেই ধারাবাহিকতায় চলতি এশিয়ান গেমসে ভারতের হয়ে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে শতক হাঁকান তরুণ এই ক্রিকেটার। তার শতকের ওপর ভর করে বিশাল সংগ্রহ পায় ভারত। শেষ পর্যন্ত নেপালকে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে সেমিফাইলানে পা রাখে টিম ইন্ডিয়া।

এশিয়ান গেমস ক্রিকেটে মঙ্গলবার (৩ অক্টোবর) মুখোমুখি হয়েছিলো ভারত ও নেপাল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০২ রানের পুঁজি পায় ভারত। এই ম্যাচে মাত্র ৪৮ বলে ১০০ রান করেন জসওয়াল। আর এই শতক করেই রেকর্ডে নাম লেখান তিনি। ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসাবে টি-টোয়েন্টি সংস্করণে সেঞ্চুরির রেকর্ড গড়লেন জসওয়াল, আর ভেঙে দিলেন শুবমান গিলের রেকর্ডটি।

নেপালের বিপক্ষে সেঞ্চুরি করার দিন জসওয়ালের বয়স ছিল ২১ বছর ২৭৯ দিন। গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৬ রানের ইনিংস খেলার সময় গিলের বয়স ছিল ২৩ বছর ১৪৬ দিন।

ভারতের দেওয়া ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে নেপাল ম্যাচটি জিততে না পারলেও দারুণ লড়েছে তারা। চারজনের পঁচিশোর্ধ্ব ইনিংসে ৯ উইকেট হারিয়ে করেছে ১৭৯ রান। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আবেশ খান ও রবি বিষ্ণোই।

কোয়ার্টার ফাইনালে বুধবার (৪ অক্টোবর) মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে শুক্রবার সেমিফাইনালে লড়বে ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

১০

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১১

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

১২

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

১৩

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

১৪

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১৫

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১৬

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১৭

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৮

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৯

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!