বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ অক্টোবর ২০২৩, ৯:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির চূড়ান্ত ভোটার তালিকায় গৃহিনী থেকে শুরু করে অব্যবসায়ীদের জায়গা মিলেছে। নির্বাচনে একটি পক্ষকে বিশেষ সুবিধা দিতে স্থানীয় প্রভাবশালী মহলের নির্দেশে ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে থাকা ব্যক্তিরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। বিতর্কিত এবং
ত্রটিপূর্ণ ভোটার তালিকা প্রত্যাখান করে সাধারণ ব্যবসায়ীরা প্রকৃত ভোটারদের সমন্বয়ে নির্বাচনের দাবি জানিয়েছেন।

জানা যায়, আগামী ১৭ অক্টোবর নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হওয়ার কথা। যার অংশ হিসেবে ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নসহ প্রার্থীতা ঘোষণার পাশাপাশি প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক পদে আবু সাইদ মোল্যা ও মনিরুজ্জামান মনি এবং স্থায়ী সদস্য পদে আলমগীর হোসেন ও জিএম হাবিবুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া অস্থায়ী সদস্য পদে আলমগীর হোসেন ও মহিলা সদস্য পদে নিলুফা খাতুন লড়াই করছেন। বাজারের মোট ৯শ ৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

অভিযোগ উঠেছে, ব্যবসায়ীর সাথে ন্যূনতম যোগাযোগ না থাকা সত্ত্বেও বিশেষ এক প্রার্থীর নিকটাত্মীয় হওয়ার সুযোগে আকলিমা খাতুনকে ভোটার তালিকাভুক্ত করা হয়েছে। একইভাবে ঘরকন্যা হওয়ার পরও ময়না পারভীন, ফজিলা খাতুন, মাহফুজা খাতুন, রোকেয়া বেগমকে ভোটার তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া স্থায়ী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জিএম হাবিবুল্লাহর দোকানের কর্মচারী আল আমিন, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মনিজরুজ্জামানের দোকানের ম্যানেজার হারুন-অর রশিদ সরদারসহ অন্তত ২০ জনেরও বেশী ব্যক্তিকে নীতিবহির্ভুতভাবে ভোটার করা হয়েছে, যদিও অভিযুক্ত এসব প্রার্থী কাল্পনিক কিছু যুক্তি দেখাচ্ছেন।
ত্রটিপূর্ণ ভোটার তালিকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, কেউ এমন অনিয়ম নিয়ে অভিযোগ করেনি।

‘আপনি সভাপতি হয়ে এমন ত্রটিযুক্ত তালিকার বিষয়ে ব্যবস্থা নেয়ার অধিকার রাখেন কিনা’- জানতে চাইলে তিনি অভিযোগ দেয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

১

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

২

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৩

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

৪

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

৫

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৬

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৭

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

৮

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

৯

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১০

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১১

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১২

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৪

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১৫

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৬

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

১৭

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১৮

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১৯

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

২০