বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ এপ্রিল ২০২৪, ১১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এমভি আব্দুল্লাহকে জিম্মি করা আট দস্যু সোমালিয়া উপকূলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ও এর ২৩ নাবিককে এক মাসেরও বেশি সময় জিম্মি রাখা জলদস্যুদের মধ্যে অন্তত আটজন সোমালিয়ার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য প্যান্টল্যান্ডের উপকূলে গ্রেপ্তার হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকালে তাদের গ্রেপ্তারের খবর জানিয়েছে সোমালিয়ার সংবাদমাধ্যম ‘গারোই অনলাইন’।

এর আগে শনিবার (১৩ এপ্রিল) রাতে জাহাজ ও এতে থাকা ২৩ নাবিককে মুক্তি দেয় দস্যুরা।

জাহাজটির মালিকপক্ষ করিম স্টিল রি-রোলিং মিলসের (কেএসআরএম) মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, মুক্তিপণের অর্থ পাওয়ার পর দস্যুরা জাহাজ থেকে নেমে যায়। রাত ১২টায় জাহাজটি মুক্ত হওয়ার পর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।

পান্টল্যান্ড পুলিশ বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহকে জিম্মি রাখা জলদস্যুদের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দস্যুদের দেওয়া মুক্তিপণের অর্থ অভিযানে উদ্ধার করা গেছে কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গ্যারোই অনলাইনকে বলেন, মুক্তিপণ দেওয়ার চর্চা আরও বেশি দস্যু আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি করতে পারে।

প্রতিবেদনটিতে বলা হয়, তিন মাসেরও বেশি সময় ধরে সোমালিয়া উপকূলে দস্যুদের উৎপাত দেখা যাচ্ছে। আল শাবাব জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ আছে বলে সরকারের বিভিন্ন সূত্র বলছে। এই দস্যুদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে প্রচেষ্টা চালিয়ে আসছে সেদেশের সরকার।

গত ১২ মার্চ কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দিকে যাওয়ার সময় ভারত মহাসাগরে ওই জলদস‍্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। ২৩ নাবিকসহ জাহাজটিকে জিম্মি করে নিয়ে যায় দস্যুরা। এতদিন ধরে মোজাম্বিকের কাছাকাছি জলসীমায় রাখা হয়েছিল জাহাজটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!