বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ অক্টোবর ২০২৩, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের মুখে গণতন্ত্রের কথা মানায় না: ডা. রুহুল হক

মাহমুদুল হাসান শাওন: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা সপরিবারে নৃশংসভাবে হত্যা করেছিল, হত্যাকারীদের বিভিন্ন দেশের দূতাবাসে চাকরি ও পুনর্বাসন করেছিল, নৃশংস হত্যাযজ্ঞের বিচার বন্ধে আইন প্রণয়ন করেছিল; তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বঙ্গবন্ধুকে হত্যা করে ১৯৭৫ সালেই গণতন্ত্র নিয়ে উঁচু গলায় কথা বলার অধিকার খুঁইয়েছে বিএনপি-জামায়াত।

বুধবার (১১ অক্টোবর) দিনভর দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বক্তৃতাকালে ডা. রুহুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর বিএনপি-জামায়াত দেশের মানুষের সাথে প্রতারণা ও ভোট চুরি করে যতবার ক্ষমতায় এসেছে, প্রতিবারই তারা বাংলাদেশকে শোষণ করেছে। সেসময় বিদ্যুতের জন্য জনগণ রাস্তায় নেমে ঝাড়– মিছিল করতো। সারের দাবিতে আন্দোলনরত কৃষকের বুকে নির্বিচারে গুলি করা হয়েছে। মানুষের দোরগোড়ায় যাতে স্বাস্থসেবা না পৌঁছাতে পারে সেজন্য সারাদেশের কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ শে আগস্ট গ্রেনেড হামলাসহ বারবার হামলা চালিয়ে অসংখ্য আ’লীগ নেতাকর্মীদের হত্যা ও পঙ্গু করে দেয়া হয়েছে। আর আজ সারাদেশে শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে, কৃষকের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে সার-বীজ ও কীটনাশক, প্রতিদিন বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিকে গিয়ে শত শত মানুষ চিকিৎসা সেবা নিতে পারছেন। তথ্য ও প্রযুক্তি এবং ইন্টারনেট সেবাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেয়ায় সারা বিশ্ব আজ হাতের মুঠোয় এসেছে। দেশের সকল সেক্টরে আমূল উন্নয়নের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতা ব্যবস্থা চালু করেছে সরকার। সারা দেশের ন্যায় সেই উন্নয়নের আলোয় আজ সাতক্ষীরাও আলোকিত হয়েছে। জেলায় অসংখ্য ব্রীজ, কালভার্ট, কার্পেটিং ও ইট সোলিং রাস্তা এবং সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ, নলতায় আইএইচটি ও ম্যাটস এবং সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে। তাছাড়া জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণে ইতোমধ্যেই আইন পাশ হয়েছে উল্লেখ করে চলমান এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিতে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি লাভলু বিশ্বাস, পিএস শাহিন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

১

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

২

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

৩

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

৪

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

৫

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৬

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৭

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৮

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৯

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

১০

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

১১

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

১২

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১৩

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১৪

পদত্যাগ করলেন ইশরাক

১৫

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৬

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৭

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৮

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৯

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

২০