বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৩, ১১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভালো কাজ করে মুক্তি পেলেন ৪০ অপরাধী

ডেস্ক রিপোর্ট: বরিশালে লঘু অপরাধে সাজা ভোগ ছাড়াই ভালো কাজ করে প্রবেশনে (পরীক্ষাকাল) মুক্তিপ্রাপ্ত ৪০ জন নারী-পুরুষকে নিয়ে কনফারেন্স করেছেন জেলা ও দায়রা জজ কে.এম রাশেদুজ্জামান রাজা।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের হলরুমে এ প্রবেশন কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কার্যালয়। এ সময় তিনি মুক্তিপ্রাপ্তদের ভবিষ্যৎ জীবনে ভালো নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, আদালতের রাস্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ ওবায়দুল্লাহ সাজু, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল হক ফয়েজ ও সাধারণ সম্পাদক দেলোয়ার মুন্সি, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক আবু জাফর, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত ও কোর্ট ইন্সপেক্টর শিশির কুমার পাল।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ কে.এম রাশেদুজ্জামান রাজা বলেন, প্রবেশনে মুক্তি পেয়ে সুস্থ সুন্দর জীবন গড়ে তুলতে হবে। প্রবেশনে মুক্তি পেয়ে যারা মাদকসহ অন্যান্য অপরাধ ছাড়তে পারেনি, তাদের বিরুদ্ধে আইন আরও কঠোর হবে। তাই মাদককে না বলে পরিবারপরিজন নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলুন।

এরআগে প্রবেশনে মুক্তিপ্রাপ্ত ৪ জন নারী ও ৩৬ জন পুরুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রবেশনে মুক্তি পাওয়া শিকারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য দুলাল হাওলাদার বলেন, প্রবেশনে মুক্ত না হলে আমি নির্বাচনে অংশ নিতে পারতাম না। প্রবেশনে মুক্তি পেয়ে নির্বাচনে জিতে এখন জনগণের সেবা করছি। ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সেবার পরিধি আরও বাড়াতে চাই। আমার জীবন পরিবর্তনের এমন সুযোগ করে দেওয়ায় প্রবেশন কর্মকর্তাসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!