বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ অক্টোবর ২০২৩, ১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দশমীর দিনে ১০ হাজার স্থানীয় জাতের ফলজ গাছের চারা বিতরণের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনরে ঝুঁকিতে থাকা মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শারদীয় উৎসবের দশমীর দিনে ১০ হাজার স্থানীয় জাতের ফলজ গাছের চারা বিতরণ করবে ঝাঁপা সংগ্রামী যুব ফাউন্ডেশন।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় স্থানীয় মানুষের মাঝে কদবেল, শ্রীফল, ডাবো, চালতা, কদম, তেঁতুল, লেবু, আমলকি, করমচা, পেয়ারা ও আশফল গাছের চারা বিতরণ করা হবে।

বুধবার (১৮ অক্টোবর) শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দশ হাজার গাছের চারা বিতরণের ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝাঁপা সংগ্রামী যুব ফাউন্ডেশনের সাধারণ সাধারণ সম্পাদক তাপস কুমার মন্ডল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঝাঁপা সংগ্রামী যুব ফাউন্ডেশন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় সাতক্ষীরা জেলা ও শ্যামনগর উপজেলার জলবায়ু সংকটে আক্রান্ত, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সমুদ্র পানির উচ্চতা দিনদিন বৃদ্ধি পাওয়ার কারণে উপকূলীয় এলাকার বাঁধগুলো ভেঙে লোকালয়ে পানি ঢুকে কৃষিজমিকে লবণাক্ত করে ফেলেছে। এতে কৃষিভিত্তিক জীবন জীবিকা নষ্ট হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততার পরিমান দিনদিন বেড়েই চলেছে। দিন যত যাচ্ছে বাংলাদেশের মধ্যে উপকূলীয় অঞ্চলের জীবন জীবিকা ততটা ঝুঁকির মধ্যে পড়ছে। এই ঝুঁকি কমাতে ঝাঁপা সংগ্রামী যুব ফাউন্ডেশন ইতোমধ্যে সামাজিক বনবিভাগ ও বারসিকের সহায়তায় নদীর চরে প্রায় ১০ লক্ষ কেওড়া, বাইন, কাঁকড়া, গোল গাছের চারা রোপণ করেছে।

এরই ধারাবাহিকতায় শারদীয় উৎসবের দশমীর দিনে স্থানীয় মানুষের মাঝে ১০ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঝাঁপা সংগ্রামী যুব ফাউন্ডেশনের সভাপতি ভীষ্ম কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বারসিক কর্মকর্তা মফিজুর রহমান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

১০

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১২

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১৩

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৪

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৫

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৬

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৭

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৮

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৯

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

২০
error: Content is protected !!