বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ মে ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে কুপিয়ে জখম করল বখাটেরা

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর সোনাইমুড়ী কলেজের শ্রেণিকক্ষে ঢুকে নাইমুল হোসাইন রিফাত (১৮) নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নাইমুল হোসাইন রিফাত সোনাইমুড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের বানুআই ভুঁইয়া বাড়ির জহিরুল ইসলাম ভুঁইয়ার ছেলে। তিনি সোনাইমুড়ী কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।

এ বিষয়ে রিফাতের সহপাঠী শাহাদাত হোসেন ঢাকা পোস্টকে বলেন, ব্যবসায় উদ্যোগ বিষয়ের পাঠদানের জন্য আমরা অপেক্ষা করছিলাম। স্যার তখনো আসেননি। হঠাৎ করে ২০-২৫ জন তরুণ এসে দেশীয় অস্ত্র দিয়ে রিফাতকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ওই তরুণদের কেউ কলেজের শিক্ষার্থী নয়।

রিফাতের বড় ভাই রিয়াজ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আমার ভাইয়ের অবস্থা মুমূর্ষু। তাকে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রেণিকক্ষেও যদি শিক্ষার্থী নিরাপদ না হয় তাহলে আমরা কোথায় নিরাপদ থাকব? আমি চাই দ্রুত দোষীদের গ্রেপ্তারের আওতায় আনা হোক।

রিফাতের আরেক সহপাঠী রাকিব ঢাকা পোস্টকে বলেন, রিফাত বিভিন্ন সময় বখাটেদের বিরুদ্ধে কথা বলত। ইভটিজিং যেন না হয় সে ব্যাপারে সতর্ক করত। এ কারণে তাকে হত্যার চেষ্টা করে থাকতে পারে দুর্বৃত্তরা।

সোনাইমুড়ী কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বহিরাগত বেশ কয়েকজন রিফাতকে শ্রেণিকক্ষে কুপিয়েছে। আমিসহ বেশ কয়েকজন শিক্ষকও তাদের হামলার শিকার হয়েছি। হামলাকারীদের মধ্যে একজনকে আটক করে পুলিশে দিয়েছি। কলেজের নিরাপত্তা দেওয়াল না থাকায় এমন ঘটনা ঘটেছে।

সোনাইমুড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসি স্যারসহ সোনাইমুড়ী থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!