বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইতালি উপকূলে নৌকাডুবি, ৫৯ অভিবাসনপ্রত্যাশী-শরণার্থীর মৃত্যু

বিনোদন ডেস্ক: ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে এখন পর্যন্ত ৫৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।

এছাড়া উদ্ধার করা হয়েছে ৮০ জনকে। তারা ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক।

ইউরোপের দেশ ইতালির দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ইতালির কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এএনএসএ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জীবিতদের সন্ধানে উদ্ধার তৎপড়তা বাড়ানো হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘটনার জন্য মানবপাচারকারীদের দায়ী করেছেন।

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে মাত্র ২০ মিটার দীর্ঘ একটি নৌকায় ২০০ জন মানুষ নিয়ে যাত্রা করা অপরাধ। এটা অমানবিক।

এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে যায়। এতে অন্তত ৭৩ জন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হয়, তারা সবাই মারা গেছেন। জাহাজটি ইউরোপ যাচ্ছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক টুইট বার্তায় জানায়, লিবিয়া কর্তৃপক্ষ তাৎক্ষণিক সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করে। সূত্র: আল জাজিরা, সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০